Jobs

Vacancy Available

ফিজিওথেরাপিস্ট (দৈনিক ভিত্তিতে)

প্রধান প্রধান দায়িত্বসমূহঃ

• এএসএফ মেডিকেলে ভর্তি হওয়া সকল রোগী এবং বহিঃর্বিভাগীয় রোগীদের ফিজিওথেরাপি সেবা প্রদান করা।
• দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের সাথে পরামর্শ করে কার্যকরী ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপির মাধ্যমে রোগীদের সর্বোচ্চ ও কার্যকরী গতিশীলতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা।
• রোগী এবং তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা। যাতে তারা ভালভাবে ফিজিওথেরাপির ইতিবাচক ফলাফল পেতে পারে।
• প্রেশার গার্মেন্টসের মান পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুসারে সারভাইভারদেরকে তা সরবরাহ করা।
• রোগীদের রেকর্ড/তথ্য আপডেট রাখা এবং মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা।

অন্যান্য তথ্য সমূহঃ

কাজের স্থানঃ ঢাকা
কাজের ধরণঃ দৈনিক ভিত্তিতে

চুক্তির মেয়াদঃ প্রাথমিকভাবে ৪-৫ মাস। তবে, তহবিল প্রাপ্তির উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে।
শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিওথেরাপিতে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে।
পারিশ্রমিকঃ দৈনিক ৮০০ টাকা হারে।
অফিস টাইমঃ সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত (সপ্তাহে সর্বোচ্চ ৩ দিন)

আবেদনের শেষ তারিখঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Apply Here: hr.admin@acidsurvivors.org